জার্মানির ইউথ সেন্টারে ভয়াবহ গুলিবর্ষণে গ্রেফতার-২ নিহত ৫

 

উত্তর জার্মানির স্টেড শহরের একটি ইউথ সেন্টারে সোমবার সকালে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আরও কয়েক জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, দু’জনকে গ্রেফতার করা হয়েছে, তাঁদের মধ্যে একজনকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে হামলার উদ্দেশ্য বা নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

হামবুর্গের পশ্চিমে অবস্থিত প্রায় ৫০ হাজার জনসংখ্যার স্টেড শহরে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে এবং সাধারণ মানুষকে ঘটনাস্থল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

জার্মানিতে অস্ত্র আইন অত্যন্ত কঠোর। তা সত্ত্বেও কীভাবে বন্দুকধারীরা অস্ত্র নিয়ে ইউথ সেন্টারে ঢুকল, সেই বিষয়টি খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থাগুলি।


নবীনতর পূর্বতন

نموذج الاتصال